,

ইমরান খানের শপথের পর পিসিবি ছাড়বেন নাজাম শেঠি

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণের পরই তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

পরিচয় গোপন রেখে ঐ প্রতিবেদনে টাইমস অব ইসলামাবাদ জানিয়েছে যে, পাকিস্তান সুপার লিগের স্বার্থেই পদ ছাড়বেন শেঠি। কিছুদিন আগেই শেঠির বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে। এরপরই তা তদন্ত করার জন্য জাতীয় দুর্নীতি বিরোধী সংগঠনের কাছে লিখিত আবেদন জানিয়েছে ইমরান খানের দল পিটিআই।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ গড়াপেটার অভিযোগ আগেই এসেছে। যার ফলে শাস্তির খড়গও পেতে হয়েছে জাতীয় দলের বেশকিছু ক্রিকেটারকেও। এর ছায়া পড়েছে স্বয়ং পিসিবির সভাপতির ওপরও। যার ফলে তার বিরুদ্ধে ওঠে এবং তা তদন্তের জন্যও লিখিত আবেদন জানানো হয়েছে। এ কারণেই পিসিবি থেকে নিজেই সরে দাঁড়াচ্ছেন নাজাম শেঠি।

অবশ্য ইমরান খান নির্বাচিত হওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডে একটি বড়সড় পরিবর্তনের আশঙ্কা করা হয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম পিসিবির সভাপতি পদে বসতে পারেন। টাইমস অব ইসলামাবাদ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে