,

এক হাজার ফিলিস্তিনিকে এবারও রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ সৌদির

news-image

চলতি বছরও হজ মৌসুমে এক হাজার স্বজনহারা ফিলিস্তিনিকে বাদশাহ সালমানের অথিতি হিসেবে বরণ করবে সৌদি আরব।

হজ ও উমরার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপদেষ্টা পরিষদের মহাসচিব আবদুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

চলতি বছরের হজে সৌদি সরকারি অতিথি হিসেবে থাকবেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে স্বজন হারানো এমন ১ হাজার ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের এসব স্বজন সৌদি আরবের রাজ পরিবারের অতিথি হবেন বলে জানান আবদুল্লাহ।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে বিভিন্ন সময়ে যেসব ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের স্বজনেরা খাদ্য, বাসস্থান এবং ট্রান্সপোর্টে ভিআইপি মর্যাদা পাবেন। সৌদি বাদশাহ সালমানের অথিতিদের জন্য বরাদ্দ সব ধরনের সুযোগ সুবিধাই তারা পাবেন।

আবদুল্লাহ আরও জানান, এই সেবাটি নবম বছরে পদার্পন করেছে। অধিকার আদায়ের জন্য যেসব ফিলিস্তিনি তাদের জীবন উৎসর্গ করেছে; তিনি তাদের ‘নায়ক’ বলে সম্বোধন করেন।

তিনি বলেন, শহিদদের পরিবারের সদস্যদের মনের ব্যথা কমাতে এবং সমবেদনা জানাতেই প্রতি বছর বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগ ফিলিস্তিনি সা¤্রাজ্যের প্রতি আমাদের সমর্থনকেই নির্দেশ করছে।

গত বছর হজ উপলক্ষে গাজাবাসীর জন্য মিসর ৪ দিন খোলা রেখেছিলো ‘রাফা ক্রসিং’। এ সময়ের মধ্যে গাজার হজ কাফেলা মিসর হয়ে সৌদি আরব যাওয়ার সুযোগ পেয়েছিলো।

গত বছরও গাজাবাসীদের মধ্য থেকে ২ হাজার ৫শ’ ৮ জন হাজি ‘রাফা ক্রসিং’ ব্যবহার করে মিসর হয়ে হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন।

এদের মধ্যে ৫শ’ হজযাত্রী ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের শাহাদাতবরণকারী পরিবারের সদস্য। শহিদ পরিবারের হজযাত্রীরা সৌদি বাদশাহ সালমানের নিমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে সৌদি আরব গমন করেছিলেন। সূত্র: সৌদি গ্যাজেট

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর