মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকি সত্ত্বেও জলবিদ্যুৎ প্রকল্পে ঝুঁকছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো

news-image

সারা বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে বাঁধ নির্মানের প্রবনতা বাড়ছে। একই সাথে নানান ঝুঁকি সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও বাড়ছে এই ধরণের বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যাও। এ ধরণের বিদ্যুৎ কেন্দ্রে মুনাফার চাইতে ক্ষতি হবার সম্ভাবনাই বেশী।

লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনের উপর দিয়ে প্রবাহিত হওয়া মেকং বিশ্বের দশম বৃহত্তম নদী এবং একই সাথে বিশ্বের সবচেয়ে বড় স্বাদু পানির মাছের উৎস। আমাজনের পর এখানেই বিশ্বের সবচেয়ে বড় জীববৈচিত্র রয়েছে। এখানেই বিশ্বের ২৫ শতাংশ স্বাদু পানির মাছ ধরা হয় এবং ৬ কোটি মানুষ এই মাছ ধরার কাজে যুক্ত। এছাড়াও এই নদীর তীরে ব্যপক ফসল উৎপাদন হয়।

কিন্তু এই নদীতে গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্পগুলো যেমন মাছের উৎপাদন কমাচ্ছে তেমনিভাবে জমির উর্বরতাও কমিয়ে দিচ্ছে। বর্ধিত চাহিদার প্রেক্ষিতে স্থানীয় সরকারগুলো এই নদীর উপর ১১টি প্রধান বাঁধ এবং শতাধিক শাখা বাঁধ করার পরিকল্পনা করছে।

লাওস জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। তারা এই প্রকল্পগুলো থেকে ব্যপক বিদ্যুৎ উৎপাদন করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানী করতে আগ্রহী। দেশটির নিজেদের এশিয়ার ব্যটারি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আন্তর্জাতিক জলবিদ্যুৎ অ্যাসোসিয়েশনের মতে এই স্থলবেষ্টিত দেশটি ২০১৭ সালের প্রথম ৯ মাসে মোট ৯৭ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ রপ্তানী করেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিদ্যুৎ সঙ্কট এই অঞ্চলে জলবিদ্যুৎকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এটি এই এলাকায় পরিচ্ছন্ন জ্বালানী এবং সরকারের আয়ের বড় একটি উৎস। শুধু বিদ্যুৎ উৎপাদন নয় এই কেন্দ্রগুলো শহরাঞ্চলে দারিদ্র বিমোচন, জল সংকট মোচন, সেচ এবং বন্যা নিয়ন্ত্রনেও ভূমিকা রাখছে। এরপরেও পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন জলবিদ্যুৎ উপকারের চাইতে অনেক বেশী ক্ষতি করছে।

মেশং নদীতে ইতোমধ্যেই পড়তে শুরু করেছে জলবিদ্যুৎ প্রকল্পের কুপ্রভাব। এপ্রিলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী নদীটিতে এপর্যন্ত মৎসসম্পদ ৪০ শতাংশ কমেগিয়েছে। এই রিপোর্টটি তৈরী করেনছে কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের সরকারী পর্যায়ে গঠিত মেকং নদী কমিশন।

বাঁধগুলোর কারণে নদীর ভাটি অঞ্চলে পলিমাটির পরিমাণও কমে গেছে। পলির অভাবে নদীর তীরবর্তী অঞ্চলের উর্বরতাও একেবারে কমে গেছে। এর প্রভাবে কমে গেছে ফসলের উৎপাদনও। এই বাঁধগুলোর ফলে মেকং নদীর মোহনাতেও পানি প্রবাহ আগের তুলনায় অনেক কমে গিয়েছে। এই বাঁধগুলোর ফলে সবচাইতে বেশী ক্ষতির শিকার হয়েছে ভাটি অঞ্চলগুলো। সিএনবিসি