,

বোরখা নিয়ে মন্তব্যে বরিস জনসনের বিরুদ্ধে টরি দলের তদন্ত

news-image

ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের ‘বোরখা’ নিয়ে বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে টরি দলের শৃঙ্খলা কমিটি তদন্ত শুরু করেছে। সম্প্রতি বরিস জনসন বোরখা পরিহিতা মুসলিম নারীদের ‘লেটারবক্স’ ও ‘ব্যাংক ডাকাত’দের সঙ্গে তুলনা করলে এ নিয়ে জোর বিতর্ক শুরু হয়। বরিস জনসন তার বক্তব্য প্রত্যাহারে রাজি হননি। এমনকি তার বক্তব্যে সমর্থন দিয়েছেন মিস্টার বিন নামে পরিচিত কৌতুক অভিনেতা রোয়ান এ্যাটকিনসন ও সাবেক মন্ত্রী এ্যান্ড্রু মিশেল। স্কাইনিউজ

তবে বরিস জনসন এহেন বক্তব্য দিয়ে কোনো আচরণ বিধি ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখছে টরি দলের তদন্ত কমিটি। কারণ দলের বিধি অনুসারে কোনো সদস্য কারো প্রতি কোনো বিরুপ মন্তব্য, কাউকে হেয় করা, কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারেন না। যদি এধরনের আপত্তিকর বক্তব্য বলে বরিস জনসনের বক্তব্য প্রমাণ হয় তাহলে তাকে দল থেকে বহিস্কার করা হতে পারে। টরি দলের প্রধাননের কাছেও বরিস জনসনের বক্তব্য নিয়ে একাধিক অভিযোগ এসেছে। এসব অভিযোগে কেন তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেয়া হচ্ছে না তাও জানতে চাওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে