মাশরাফিকেও পেছনে ফেললেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক।। টি-২০ ক্রিকেটে লিজেন্ড মাশরাফি বিন মুর্তজাকেও পেছনে ফেলেছেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। মাত্র ২৭ টি-২০ খেলেই মাশরাফির রেকর্ড ভেঙ্গে দেন মুস্তাফিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৭টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৪৩টি উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার। ৫৪ ম্যাচ খেলে মাশরাফির ঝুলিতে রয়েছে মোট ৪২টি টি-টোয়েন্টি উইকেট। সোমবার মাশরাফিকে ছোঁয়াই নয় শুধু, টপকেও গেলেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজে এসে নিজেকের পুরোপুরি মেলে ধরলেন বাংলাদেশের কাটার মাস্টার। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ২ উইকেটের পর শেষ দুই ম্যাচে নিয়েছেন ৩টি করে উইকেট। ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সোমবার সকালে আন্দ্রে রাসেলের উইকেট নেয়ার সঙ্গে সঙ্গেই একটা মাইলফলক স্পর্শ করে ফেলেন মোস্তাফিজ। নিজের পূর্বসূরি মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলে দিলেন কাটার মাস্টার। সেটা অবশ্যই উইকেট নেয়ার ক্ষেত্রে।

তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে উইকেট শিকারে তৃতীয়স্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ১টি মাত্র উইকেট বেশি নিয়ে মোস্তাফিজের সামনে রয়েছেন আবদুর রাজ্জাক। ৩৪ ম্যাচে তার সংগ্রহ ৪৪ উইকেট। সবার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৬৯ ম্যাচে সাকিবের সংগ্রহ মোট ৮০ উইকেট। অর্থাৎ, মোস্তাফিজের চেয়ে এখনও ৩৭টি উইকেট বেশি সংগ্রহে সাকিবের।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার