কিং সালমান সেন্টার বন্ধ করে দিল মালয়েশিয়া

news-image

মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিষ্ঠিত সন্ত্রাসবিরোধী প্রতিষ্ঠান ‘দ্য কিং সালমান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস’ (কেএসসিআইপি) তাৎক্ষনিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মাহাথির সরকার। মাত্র ১৩ মাস আগে এ সেন্টার খোলা হয়েছিল।

মালয়েশিয়ার প্রতিরক্ষমন্ত্রী মোহাম্মদ সাবু জানান, কুয়ালালামপুর অবস্থিত এ কেন্দ্রটি দ্রুত গুটিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে  এবং সেন্টারের যাবতীয় কাজকর্ম  বন্ধ করে দেয়া হয়েছে। তবে কেন এটি বন্ধ ঘোষণা করা হয়েছে তা বিস্তারিত কিছু জানাননি তিনি।

দেশটির সাবেক নাজিব রাজাক সরকারের সময়ে প্রতিরক্ষামন্ত্রী হিসাম উদ্দীন হুসেইন সৌদির  এ কেন্দ্রটি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

২০১৭ সালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন। কুয়ালালামপুরে একটি অস্থায়ী ভবনে এর কার্যক্রম চলছিল, যা খুবই দ্রুত পুত্রজায়াতে একটি স্থায়ী ভবনে স্থানান্তর হওয়ার কথা। সূত্র : আল- জাজিরা

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির