মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মুম্বাই ইন্ডিয়ান্স

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা দুর্দান্ত কেটেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। সিরিজ জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়েছেন ৮ উইকেট।

যদিও ইকোনমি রেট খুব বেশি ভালো ছিল না। তবে বল হাতে তুলে নিয়েছেন ক্যারিবীয়দের সব গুরুত্বপূর্ণ উইকেট। আর মোস্তাফিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আইপিএলের তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ভালো করায় মুম্বাই ইন্ডিয়ান্স মোস্তাফিজকে নিয়ে তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে। সে পোস্টে তারা লিখেচে, মোস্তাফিজ ফিরে এলো আরো উদ্যমের সাথে।