বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান উত্তর কোরীয় গণমাধ্যমের

news-image

উত্তর কোরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির গণমাধ্যম। গত শনিবার জাতিসংঘ দেশটির বিরুদ্ধে এখনো পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ তোলায় তা নাকচ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় পরমাণু নিরস্ত্রীকরণে কাজ করে যাচ্ছে তারা।

উত্তর কোরিয়ার গণমাধ্যম যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে জানায়, দুই দেশের মধ্যে সম্পর্ককে উন্নত করতে দেশটি তাদের দেয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিরোধীতা করছে। উত্তর কোরিয়ার বর্তমান অবস্থা না দেখেই এ ধরণের মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমটি আরো জানায়, নিরস্ত্রীকরণ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আরো ভয়ংকর নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে দেশটির ওপর।

শনিবার আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সিঙ্গাপুর বৈঠককে নিয়ে দুইটি পক্ষ তুমুল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এসময় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এজন্য যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেন। রয়টার্স