,

বাংলাদেশ ‘এ’ দলের হার, সমতায় ফিরল আইরিশরা

news-image

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড সফরের তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ ‘এ’ দল। রবিবার ৩৪ রানে তাদের হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল আয়ারল্যান্ডের ‘এ’ দল।

আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ৪৬.৩ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

টস জিতে বল করতে নেমে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। ৯ রানে ২ উইকেট তারা তুলে নেয় আয়ারল্যান্ডের। তবে অ্যান্ড্রু ব্যালবিরনি ও স্টুয়ার্ট থম্পসন ৪৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। অধিনায়ক ব্যালবিরনি ২৭ রানে আউট হলে বাংলাদেশকে অস্বস্তিতে রাখে থম্পসন ও অ্যান্ডি ম্যাকব্রাইন জুটি।

৬৯ রানে থম্পসন আউট হওয়ার আগে এ জুটিতে ১০৩ রান যোগ করেন। ৪২তম ওভারে ম্যাকব্রাইন ইনিংসের দ্বিতীয় সেরা ৫৮ রানে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। যদিও শেন গেটকেট (২৮) ও গ্রাহাম কেনেডি (২৩) শেষ দিকে স্কোর আড়াইশর কাছে নেন।

ডানহাতি পেসার খালেদ আহমেদ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। দুটি করে উইকেট নেন সানজামুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

লক্ষ্যে নেমে ১৭ রানে গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির হাসান মাত্র ৮ রানে আউট হন। তবে মুমিনুল হকের সঙ্গে সাইফ হাসানের জুটি তার অভাব বুঝতে দেননি। ৫৫ রান যোগ করেন দুজনে। সাইফ ৩৪ রানে বিদায় নিলে মুমিনুল ও মোহাম্মদ মিঠুন ৪১ রানের জুটি গড়েন। নিজের টানা দুই ওভারে দুজনকে ফেরান ম্যাকব্রাইন। মিঠুন ২৩ রানে ফেরার পর ইনিংস সেরা ৪৬ রানে আউট হন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল।

এই ধাক্কা কাটিয়ে না উঠতেই ৩৬তম ওভারে টাইরন কেন পরপর দুই বলে মাঠছাড়া করেন ফজলে রাব্বি (৯) ও নুরুল হাসানকে। এক প্রান্ত আগলে রাখা আল-আমিনকেও পরের ওভারে আউট করেন আইরিশ এই বোলার।

১৪৯ রানে ৭ উইকেট হারানোর পর সানজামুল (২৬) ও সাইফউদ্দিনের (২৭) প্রতিরোধ ৪৯ রানের বেশি টেকেনি। ব্যারি ম্যাকক্যার্থি শেষ ৩ ব্যাটসম্যানের দুজনকে ফিরিয়ে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন।

টাইরন সবচেয়ে বেশি ৪ উইকেট নেন। ৩টি করে পান ম্যাকব্রাইন ও ম্যাকক্যার্থি। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে