,

শিক্ষার্থীদের আন্দোলন ঢেউ তুলল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে

news-image

স্পোর্টস ডেস্ক: দেশে যখন নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের ছোট ছোট শিক্ষার্থীদের তীব্র আন্দোলন চলছে, সেই মুহূর্তে আমেরিকার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টিম টাইগার। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ ১২ রানে জিতে নিয়ে আগামীকাল সোমবার ভোর সাড়ে ৬টায় সিরিজ জয়ের মিশনে নামবে সাকিব আল হাসানের দল।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এর আগে বিবৃতি দিয়েছেন সাকিব আল হাসান, রুবেল হোসেনরা। এজন্য সাকিবকে সমালোচনার শিকারও হতে হয়েছে। সে যাই হোক, ফ্লোরিডায় কিন্তু প্রচুর বাংলাদশি থাকেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনেক প্রবাসী বাঙালি এসেছেন সাকিব-তামিমদের খেলা দেখতে। এমন আনন্দের মাঝেও প্রবাসীরা ভুলে যাননি বাংলাদেশের রাজপথে থাকা কিশোর-কিশোরীদের।

প্রবাসীরা সঙ্গে করে নিয়ে এসেছেন প্ল্যাকার্ড। যাতে লেখা আছে ‘বাংলাদেশে নিরাপদ সড়ক চাই।’ ক্রিকইনফোর ক্যামেরা পারসনের দৃষ্টি এড়ায়নি এই প্ল্যাকার্ড। আরও বেশ কয়েকটি প্ল্যাকার্ডে লেখা আছে ভিন্ন ভিন্ন স্লোগান। এমনই প্রতিবাদে আনন্দে বাংলাদেশের ম্যাচ উপভোগ করেছে প্রবাসীরা। টাইগাররাও তাদের নিরাশ করেনি। উপহার দিয়েছে দুর্দান্ত একটা জয়।

আরেকটি জয় এখন খুব জরুরি হয়ে গেছে। না, আগামীকালের সিরিজ জয় নয়। সেটাও জরুরি। তার চেয়ে জরুরি হলো বাংলাদেশের সড়ক-মহাসড়কে লাশের মিছিল থামানো। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর