কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাব, নিহত ৩৩

news-image

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাস আক্রমণ করেছে। এখন পর্যন্ত প্রাণঘাতি এ রোগে অন্তত ৩৩জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ১আগষ্ট প্রথম ইবোলার প্রাদুর্ভাবের ঘোষণা দেয়ার পর অন্তত ১৩জন রোগীর মধ্যে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে ‘রয়টার্স’।

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় জানায়, দেশটির কিভু প্রদেশে ইবোলা ভাইরাসের আক্রমণ স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেছে। প্রাণঘাতি এই ভাইরাসের প্রাদুর্ভাবটি কিভুর যুদ্ধবিদ্ধস্ত উত্তরাঞ্চলে হওয়ায় কোন রকম উদ্ধার বা সহযোগিতা কার্যক্রম চালানো যাচ্ছেনা বলে অভিযোগ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র জরুরি সেবাদান বিভাগের প্রধান পেটার সালামা।

সংস্থাটি আরো জানায়, উত্তর কিভুতে সক্রিয় অন্তত ১শতটি স্বশস্ত্র দল রয়েছে যাদের জরুরি সহায়তা প্রয়োজন। কঙ্গোর পূর্বাঞ্চলের এই এলাকাটিতে এমন একটি সময় ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে যখন মাত্র এক সপ্তাহ আগেই সরকার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় একুয়াতিয়ার প্রদেশে এবোলার মৃত্যু গোষণা করেছিল যার আঘাতে আরো অন্তত ৩৩জন নিহত হয়েছিল। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির