,

ভীত গড়ে দিয়ে সাজঘরে ফিরলেন তামিম (লাইভ)

news-image

স্পোর্টস ডেস্ক।। শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ।একে একে ফিরে গিয়েছিলেন লিটন, মুশফিক, সৌম্য। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠছে সফরকারীরা। পথ দেখাচ্ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম-সাকিব। অবশেষে ৭৬ রান করে সাজঘরে ফিরলেন তামিম।  শেষ খবর পর্যন্ত ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৪৮ রান করেছে টাইগাররা। সাকিব ৫০ ও মাহমুদুল্লাহ ৩ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার ফ্লোরিডার লডারহিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তবে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই নার্সের শিকার হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা লিটন দাস (১)। আস্থার প্রতিদান দিতে পারেননি ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওয়ানডাউনে নামা মুশফিকুর রহিম। সেই নার্সের স্পিন ভেলকিতে রাসেলকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল (৪)। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরত আসেন সৌম্য (১৪)। এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন।স্পিনার মেহেদী হাসান মিরাজের বদলে এসেছেন বাঁহাতি তরুণ পেসার আবু হায়দার রনি।

এর আগে সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, ম্যারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, আশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল ও কেসরিক উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে