,

ভুল শুধরে মাঠে নামবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচের ভুলভ্রান্তি শুধরে ফ্লোরিডায় নতুন করে শুরু করতে চায় টিম বাংলাদেশ, এমনটাই জানালেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া লডারহিলের উইকেটে স্পিন মুভমেন্ট থাকায় বাংলাদেশ আলাদা একটা অ্যাডভান্টেজ পাবে বলেও জানান তিনি। ফ্লোরিডার বাঙালি সমর্থকদের একটা জয় উপহার দিতে মুখিয়ে আছে পুরো দল।

দুটোই রঙিন পোশাকের খেলা। তবে ৫০ ওভারের ম্যাচে যতটা সাবলীল টাইগার বাহিনী, ঠিক ততটাই মলিন টি-টোয়েন্টিতে। ব্যক্তিগত দু’একটা ঝলক ছাড়া, এখনো দল হিসেবে এই ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারেননি সাকিব-তামিমরা। বারবার বিভিন্নভাবে চেষ্টা করেও, সফলতার মুখ দেখছেন না টাইগাররা।

ব্যর্থতার উপাখ্যান উইন্ডিজেও। দুর্দান্তভাবে ওয়ানডে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টিতে আবারো সেই পুরোনো দশা। ব্যাটসম্যানদের তাড়াহুরোয় উইকেটে আত্মাহুতি। প্রথমভাগে দাপুটে ঢঙে ব্যাট চালালেও, মুড়ি-মুড়কির মতো উইকেট হারিয়ে ভগ্ন দশা শেষভাগে। তবে, নতুন মাঠে, নতুন পরিবেশে এবার না’কি বদলে যাবে বাংলাদেশ, এমনটাই আশা সাকিব আল হাসানের।

ফ্লোরিডার লডারহিল একদিক দিয়ে বেশ চেনা সাকিবের। সিপিএল খেলার কারণে বেশ কয়েকবার খেলেছেন এ মাঠেও। উইকেটে স্পিনটা ভালোই ধরে। আচরণ না বদলালে যা পয়া হতে পারে টাইগারদের জন্য।

সফরকারী দল হয়েও ফ্লোরিডায় ঘরের মতোই অনুভূতি হচ্ছে সাকিব বাহিনীর। সমর্থন দিতে আসা অসংখ্য বাংলাদেশির জন্যই তাই ভালো খেলতে চায় সবাই।

বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় ২য় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির