বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে থ্রি-ডি প্রিন্টেড বন্দুক তৈরির সফটওয়্যার প্রকাশে নিষেধাজ্ঞা

news-image

থ্রি-ডি আগ্নেয়াস্ত্র তৈরির সফটওয়্যার প্রকাশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বন্দুকের পক্ষে প্রচার চালানো সংগঠন ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার ডাউনলোড করার উপযোগী বন্দুকের নকশা ইন্টারনেটে প্রকাশের সিদ্ধান্ত নিলেও সিয়াটল আদালতের একজন কেন্দ্রীয় বিচারকের দেওয়া নিষেধাজ্ঞায় উদ্যোগটি আপাতত বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, বৈধভাবে নকশাটি প্রকাশ করার জন্য ডিফেন্স ডিস্ট্রিবিউটেড নামের প্রতিষ্ঠানটি গত জুন মাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছায়। তবে এরপরই যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য ও ড্রিক্সিক্ট অব কলম্বিয়ার পক্ষ থেকে সরকারের কাছে এই সফটওয়্যারটির অবমুক্তকরণ বন্ধের করার আবেদন করা হয়। আবেদনের যুক্তিতে বলা হয়, অচিহ্নিত বন্দুক নিরাপত্তার জন্য হুমকি। য্ক্তুরাষ্ট্রের জেলা জজ রবার্ট লাসনিক এর কয়েক ঘণ্টা পরই ওই সফটওয়্যার মুক্তির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে।

তবে, ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার এই নকশা উন্মুক্ত করার ঘোষণা দিলেও শুক্রবার থেকেই এক হাজারের বেশি মার্কিনি এআর-ফিফটিন রাইফেল তৈরির নকশাটি ডাউনলোড করেছেন। ডাউনলোডকৃত নকশা থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করলেই তা বন্দুকে রূপান্তরিত হবে। এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে আদালত নির্দেশনা দিতে গিয়ে আদালত আশঙ্কা প্রকাশ করেন, এই নকশা খারাপ মানুষের হাত পড়তে পারে। তিনি বলেন, ‘বিভিন্ন পাবলিক কলেজ ও উন্মুক্তভাবে থ্রিডি প্রিন্টার রয়েছে। তাই এর মাধ্যমে আমাদের অপূরণীয় ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে। বিবিসি