,

বাংলাদেশ ১৪৪ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজকে

news-image

স্পোর্টস ডেস্ক।। বুক চিতিয়ে লড়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারলেন না কেউ। ফলে বাংলাদেশের স্কোরবোর্ডে প্রত্যাশিত রানও উঠল না।শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হল টাইগাররা।এতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ালো ১৪৪। জিততে নির্ধারিত ২০ ওভারে ৭.২ গড়ে এ রান করতে হবে ক্যারিবীয়দের।

বুধবার সেন্ট কিটসে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লস ব্র্যাথওয়েট। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের।ইনিংসের প্রথম বলেই নার্সের শিকার হয়ে ফেরেন তামিম (০)। ফের ব্যর্থ সৌম্য (০)।কোনো রান না করেই নার্সের স্পিন ভেলকিতে কুপোকাত হয়ে ফেরেন তিনি।

এরপর সাকিবকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন।এতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। তাদের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল সফরকারীরা।তবে হঠাৎই ছন্দপতন। ষষ্ঠ ওভারে পলের লোভনীয় শর্ট বলে লোভ সামলাতে না পেরে ফেরেন লিটন (২৪)-সাকিব (১৯)।ফের চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপের মধ্যে বুক চিতিয়ে লড়েন মাহমুদউল্লাহ। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন মুশফিকুর রহিম। এতে বাড়ে রানে গতি। বাংলাদেশও এগোচ্ছিল ঝড়ো গতিতে। তবে হঠাৎই হার মানেন মুশফিক (১৫)।কেসরিকের শর্ট বলে লালসা মেটাতে গিয়ে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল।

কিছুক্ষণ পরই যাওয়া-আসার মিছিলে যোগ দেন আরিফুল ১৫। রাসেলের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।তবু বুক চিতিয়ে লড়ে লড়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। দলীয় ১২৫ রানে কেসরিকের অসাধারণ ডেলিভারিতে লড়াই থামে তার। ফেরার আগে ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন মিস্টার কুল।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।রুবেল ২ ও মোস্তাফিজ ৩ রান নিয়ে অপরাজিত থাকেন। এর আগে মিরাজ (১১)এবং নাজমুল (৭) কেসরিকের শিকার হন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর