শত্রুপুত্রের সঙ্গে খেলায় মেতেছেন মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক:সদা হাস্যোজ্জ্বল থাকেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। তার আচরণে মুগ্ধ হন ভক্ত থেকে শুরু করে প্রতিপক্ষের খেলোয়াড়রা পর্যন্ত।এবার বার্সা স্টার শিরোনামে আসলেন প্রতিপক্ষ খেলোয়াড়ের পুত্রের সঙ্গে মজা করে। সদা নম্র-ভদ্র থাকা মেসি রিয়াল বেতিসের মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দোর পুত্রের সঙ্গে তার আচরণ মুগ্ধ করে সবাইকে।

গুয়ার্দোর স্ত্রীর মোবাইলে নিজ পুত্রের সঙ্গে মেসির খুনসুটি ধরা পড়ে। ড্রেসিংরুমের বাহিরে মেসি খেলায় মেতে ওঠেন গুয়ার্দোর পুত্রের সঙ্গে। ঘটনার সূত্রপাতও ছিল মজার। ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় মেসির সঙ্গে মৃদু ধাক্কা খান মেক্সিকান খেলোয়াড় গুয়ার্দো। তার কোলে ছিলেন পুত্রও।

তখনি সে মেসি বলে চিৎকার করে উঠেন। ক্ষুদে ভক্তের ডাক শুনে ছুটে আসেন মেসি। মেসি এসেই হাই-ফাইভ দেন এবং গুয়ার্দোর কোল থেকে তাকে নিয়ে নেন নিজের কোলে। নানা ধরনের খেলায় মেতে ওঠেন গুয়ার্দো পুত্রের সঙ্গে।মেসির সঙ্গে দেখা করতে পেরে এ ক্ষুদে ভক্তও অনেক আনন্দিত ছিল। তার নিজের বাবা খেলোয়াড় হলে কী হবে, তার প্রিয় খেলোয়াড় যে মেসি।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার