রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপী বলে খেলতে রাজি নয় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: গোলাপী বলের টেস্ট ক্রিকেটে এখন বেশ জনপ্রিয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ধীরে ধীরে অন্য দলগুলোও দিবারাত্রির এই টেস্টের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে। এবার বাংলাদেশের সুযোগ ছিল গোলাপী বলে ফ্লাডলাইটের আলোয় একটি টেস্ট খেলার। প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই তিন টেস্টের প্রথমটি ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে। এই টেস্টটিই দিবারাত্রির আয়োজন করার প্রস্তাব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। কিন্তু বিসিবি তাতে রাজি হয়নি।

নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ অপারেটিং অফিসার অ্যান্থোনি ক্রামি জানিয়েছেন, প্রস্তুতির স্বল্পতার কথা উল্লেখ করে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক বিবৃতিতে অ্যান্থোনি বলেন, ‘তারা (বাংলাদেশ) দিবারাত্রির টেস্ট খেলবে না। কেননা তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে এই ধরণের টেস্ট খেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নেই। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান করি। তবে আমি নিশ্চিত দিবারাত্রির টেস্ট চলবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ