,

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৬

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ছয়দাবাথ এলাকার কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টংদোকান ডুবে যায়। দোকানটি ১০-১২ জনকে নিয়ে অন্য স্থানে সরানো হচ্ছিল। এসময় পল্লী বিদ্যুতের একটি ছেড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানির ওপর পড়ে যান। পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ছয়জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে