,

‘ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আইপিএলের বন্ধুত্ব রাখব না’

news-image

স্পোর্টস ডেস্ক
আইপিএলের সুবাদে এক ছাদের নিচে বসার সুযোগ হয় বিশ্বের নামি দামি খেলোয়াড়দের। একই টুর্নামেন্টে খেলার সুবাদে স্বাভাবিকভাবে হয়ে যায় বন্ধুত্বও। তবে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ওই বন্ধুত্ব এবার ভুলে যেতে চান ইংল্যান্ডের মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে কোহলির দলকে শত্রু ভেবেই খেলতে চান তিনি ও তার সতীর্থরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির নেতৃত্বে খেলেন ইংল্যান্ডের মঈন আলী আর ক্রিস ওকস। সর্বশেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে আজিঙ্কা রাহানের সঙ্গে খেলেছেন জস বাটলার। আগের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে। স্বভাবতই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ইংলিশ খেলোয়াড়দের বন্ধুত্বের একটা সম্পর্ক আছে।

তবে এ বন্ধুত্বের সম্পর্কটা আসন্ন টেস্ট সিরিজে ভুলে যেতে চান বাটলার। ইংলিশ উইকেটকরক্ষক বলেন, ‘কয়েকজনের সঙ্গে আমি খেলেছি। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তবে মাঠে সেটা সম্ভবত ভুলেই যাব। সবাই প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে খেলবে। এখানে পরিচিত মুখ আছে, এমন মানুষ আছে যাদের ক্রিকেটের চেয়েও বেশি কিছু জানি। বিশ্ব ক্রিকেটে এটা এখন দারুণ একটা ব্যাপার। আপনি বিশ্বজুড়ে খেলে দারুণ এই সব মানুষদের সঙ্গে মিশতে পারছেন।’

আইপিএলের বন্ধুত্ব ভুলে তার দলের সবার জয়ের দিকেই মনোযোগ থাকবে, মনে করিয়ে দিয়ে বাটলার বলেন, ‘শুধু মাঠে নয়, ট্রেনিং সেশন আর লাঞ্চ রুমেও বন্ধুত্ব হয়েছে। মঈন ব্যাঙ্গালুরুতে বিরাট এবং চাহালের সঙ্গে খেলেছে। আমি মুম্বাইয়ে খেলেছি হার্দিক পান্ডিয়ার সঙ্গে। তবে আমি নিশ্চিত মাঠে এমন সময় আসবে, যখন মনে হবে এসব বন্ধুত্ব ভুলে গেছি। এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি জেতার জন্যই খেলেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতার কমতি রাখার সুযোগ নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে