,

এ কান্না সারা দেশের: রুবেল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। এঘটনায় মর্মাহত জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন নিহতের প্রতি শোক প্রকাশ করেছেন।

গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম নিহত হন। এঘটনায় পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিমকে।
দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় দলের সঙ্গে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন রুবেল। সেখান থেকে এই মর্মান্তিক ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সমবেদনা জানিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।
রুবেল বলেন, ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা মাকে। মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে। এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের…।

ডান হাতি এই পেসার চলতি সফরের তিনটি ওয়ানডেতে মোট ৫টি উইকেট তুলে নেন। নিয়ন্ত্রিত বোলিং আর সময় মতো ব্রেক থ্রু এনে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতায় অবদান রেখেছেন রুবেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে