,

দীর্ঘ ৯ বছর পর ক্যারিবীয় দ্বীপে দ্বিতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক।।  তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুললো সফরকারীরা। আর ক্যারিবীয় দ্বীপে দ্বিতীয়বার সিরিজ জিতল টাইগাররা। সবমিলিয়ে তৃতীয়বার ওয়ানডে সিরিজে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল তারা।

অঘোষিত ফাইনালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তামিমের রেকর্ড সেঞ্চুরি (১০৩) ও মাহমুদউল্লাহর দুর্দান্ত ফিফটিতে (৬৭) ক্যারিবীয়দের ৩০২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ২৮৩ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। তাদের হয়ে গেইল ৭৩ ও রোভম্যান অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৮ রানের জয়ে সিরিজ জেতার আনন্দে মাঠ ছাড়ে ম্যাশ বাহিনী। এই নিয়ে ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতল তারা।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে তাদেরই ধোলাই করে বাংলাদেশ। অবশ্য বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে সেই সিরিজে ছিলেন না ক্যারিবীয়দের মূল ক্রিকেটাররা। এবারো সেই সুযোগ পেয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৪৮ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও একই হাতছানি ছিল। তবে নাটকীয়ভাবে ৩ রানে হেরে যাওয়ায় তা হলো না। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে