রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮৭ কোটি টাকা জরিমানা দিলেন রোনালদো

news-image

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চমক জাগানো সে দলবদলের মধ্যেও কাঁটা হয়েছিল স্প্যানিশ কর কর্তৃপক্ষ। রোনালদো স্পেন ছাড়লেও তারা যে রোনালদোকে ছাড়বে না, সে হুমকি তখনই দিয়ে রেখেছিল সংস্থাটি। কর ফাঁকির মামলায় জেল জরিমানার ভয় গত দেড় বছর ধরেই পাচ্ছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে জানানো হয়েছে, রোনালদোর সঙ্গে সমঝোতা হয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষের। ৪টি ভিন্ন অপরাধে নিজের দায় স্বীকার করে নিয়েছেন জুভেন্টাসের নতুন গোল ভরসা। ১৯ মিলিয়ন ইউরো জরিমানা (১৮৭ কোটি ১৪ লাখ টাকা) ও দুই বছরের স্থগিত জেলের শাস্তি মেনে নিয়েছেন রোনালদো। স্পেনের আইন অনুযায়ী দুই বছর বা কম সময়ের প্রথম শাস্তিতে জেলে যেতে হয় না।

ইএফই জানিয়েছেন, জেলের শাস্তি থেকে বাঁচার জন্য দোষ স্বীকার করে নিয়েছেন রোনালদো। ২০১৭ সালের জুনে পর্তুগিজ অধিনায়কের বিরুদ্ধে ছবি স্বত্ব থেকে প্রাপ্ত অর্থের তথ্য গোপনের অভিযোগ তোলে স্প্যানিশ কর কর্তৃপক্ষ। তাদের দাবি তথ্য গোপন করে ১৪.৮ মিলিয়ন ইউরো কর দেননি রোনালদো। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে ছবি স্বত্ব থেকে পাওয়া অর্থেই এ কাজটা করেছেন বলে জানানো হয়েছিল। এখন জরিমানা হিসেবে ১৯ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছেন রোনালদো।

তবে এ শাস্তিতেও রোনালদো পার পাবেন কি না, এটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, এ সমঝোতার অঙ্কটা গ্রহণ করা হবে কি হবে না, সে সিদ্ধান্ত নেবে স্পেনের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ। তারা এ অঙ্কে খুশি হলেই কেবল দায় থেকে মুক্তি মিলবে গত দুই বছরের বর্ষসেরা ফুটবলারের।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার