,

ম্যাচ হারার কারণ হিসেবে যা বললেন মাশরাফি

news-image

রান আউট হতে ক্যাচ মিস। সেই সাথে ফিল্ডারদের কারণে ২৪টি ডাবল রান নিয়েছে উইন্ডিজ ব্যাটসম্যানরা। সেই সুযোগটা কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন শিমরন হেটমায়ার। ম্যাচ শেষে তিন রানের হারের কারণ হিসেবে বাজে ফিল্ডিংকেই দুষেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে মাশরাফি বলেন, ‘আমাদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না। কিছু ক্যাচ মিস হয়েছে, কিছু রান আউট মিস। বাজে ফিল্ডিংয়ের কারণে ২৪টি ডাবলও হয়েছে। হ্যাঁ, শিশির ছিল কিছুটা। হুট করেই বল টার্ন করা আরম্ভ করেছিল।’

শেষ ওভার নিয়ে তিনি আরও বলেন, ‘শেষ ওভারে আমরা ম্যাচ শেষ করে আসতে পারেনি। তারা অনেক ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় ফিনিশিং নিয়ে আরও কাজ উচিৎ আমাদের।’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আর দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ জয়ে সিরিজে সমতায় দুই দল। আগামী ২৯ তারিখ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-উইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে