,

গায়ানায় কখনও হারেনি বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চরম ভরাডুবির পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। সাদা পোশাকে বিবর্ণ টাইগাররা এখন স্বপ্ন দেখছে সিরিজ জয়ের।

গায়ানায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হচ্ছে আজ দিবাগত রাত সাড়ে ১২টায়। এ ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। এখন তাতেই চোখ ম্যাশ বাহিনীর।

এ ভেন্যুতে খেলা বলে বাড়তি অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন সাকিব-তামিমরা। কারণ এখানে কখনও হারেননি তারা। এ মাঠে এখন পর্যন্ত দুবার খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিবারই ফল পক্ষে এসেছে।

এ মাঠে টাইগারদের অভিষেক হয় ২০০৭ সালে। সেবার বিশ্বকাপ হয় ক্যারিবীয় দ্বীপে। সেই সুবাদে সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ৭ এপ্রিলের সেই লড়াইয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৫১ রান তোলেন তামিম-সাকিবরা। জবাবে ১৮৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৬৭ রানের ঐতিহাসিক জয় পান লাল-সবুজ জার্সিধারীরা।

১১ বছর পর গেল রোববার একই ভেন্যুতে ফের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৮০ রানের টার্গেটে ২৩১ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪৮ রানের জয় পায় মাশরাফি ব্রিগেড। আজও সেই ধারা অব্যাহত থাকলে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই তৃতীয় ওয়ানডের ভেন্যু সেন্ট কিটসে উড়ে যেতে পারবেন তারা। সব মিলিয়ে বাংলাদেশের সামনে ২২তম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে