,

মেসির নাম কেটে দিলেন এমবাপ্পে!

news-image

স্পোর্টস ডেস্ক,ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার রাতে প্রকাশ করছে ফিফা। সেই তালিকায় স্থান পাবেন ৫ ফুটবলার। সম্ভাব্য সেই তালিকায় অনেকেই রাখছেন লিওনেল মেসিকে। তবে তার নাম কেটে দিলেন কিলিয়ান এমবাপ্পে!

গেল এক দশক ধরে ব্যালন ডি’অরকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ সময়ে প্রত্যেকেই তা শোকেসে ভরেছেন সমান পাঁচবার করে।এবার অন্য কারো হাতে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি উঠছে বলে ধারণা করা হচ্ছে। তা পাওয়ার জোরালো দাবিদার এমবাপ্পে। তার কাছেই জানতে চাওয়া হয়েছিল সম্ভাব্য ৫ জনের নাম। সেখানে রাখেননি মেসিকে!

এমবাপ্পের তালিকায় স্থান পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মড্রিচ, রাফায়েল ভারানে ও নেইমার। সেখানে নিজেকেও রেখেছেন ১৯ বছরের বিস্ময়। তবে রাখেননি মেসিকে।গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন এমবাপ্পে। পিএসজির হয়ে জিতেছেন ঘরোয়া ট্রেবল। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে করেছেন চ্যাম্পিয়ন। ২০১৮ সালে ব্যালন ফিফার সেরা পুরস্কার জিততে পারেন বলেও বিশ্বাসী তিনি। কারণ প্রতিদ্বন্দ্বীদের কারও পারফরম্যান্সই তার মতো নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে