রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম, লাথি খেতে নয়: নেইমার

news-image

ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন ছিল এবার। মাঠের পারফরম্যান্সে অনেক তারকার চেয়ে এগিয়েও ছিলেন নেইমার।কিন্তু টুর্নামেন্টে তার খেলা নিয়ে যতটা না কথা হলো, তার চেয়ে বেশি হয়েছে মাঠে তার গড়াগড়ি নিয়ে।একটু ছুঁলেই পড়ে যাচ্ছেন নেইমার, করছেন অভিনয়,এমন হাজারও অভিযোগ ছিল ব্রাজিলের এই সুপারস্টারের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যে কত ট্রল হয়েছে তার কোন হিসেব নেই।বিষয়গুলো যে নেইমারের নজরে আসেনি তা কিন্তু নয়।পিএসজির এই ফরোয়ার্ড এসব সমালোচনা আর ব্যঙ্গ করাতে কষ্টও পেয়েছেন।

রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট ছিল ব্রাজিল।কোয়ার্টার ফাইনালে গিয়ে বেলজিয়ামের কাছে অপ্রত্যাশিত একহারে তাদের স্বপ্ন ভেঙে গেছে।নেইমার পারেননি দলকে ট্রফি এনে দিতে। সেই কষ্ট তো আছেই, এর মধ্যে টুর্নামেন্টে বারবার ফাউল হওয়া নিয়ে হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ।এই জন্য ব্রাজিল ফরোয়ার্ডের মন খারাপ হওয়া খুব স্বাভাবিক।

আর তাই মনের দুঃখটা গোপন করেনি নেইমার।বারবার ফাউল হয়েছেন তিনি।এরই মধ্যে সমালোচনায় কতটা কষ্ট পেয়েছেন, তা জানিয়ে নেইমার বলেন, ‘আমার ছেলে আছে, আছে পরিবার-বন্ধুবান্ধব।তারা কেউ আমাকে এমন অবস্থায় দেখতে চায়নি।যে ফাউল হয় তাকে নিয়ে মানুষজন ব্যঙ্গ করবে, কিন্তু যে ফাউল করে তাকে নিয়ে নয় কেন?আমি বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম, গিয়েছিলাম প্রতিপক্ষকে পেছনে ফেলতে, লাথি খেতে নয়।আমাকে নিয়ে যে পরিমান সমালোচনা হয়েছে, সেটা অতিরঞ্জিত। তবে আমি এমন একটা ছেলে, যে কিনা এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত।’

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। মাঝে মধ্যে নাকি এমনও মনে হয়েছে, কেন যে তিনি রেফারি হলেন না!পিএসজির এই তারকা আরও বলেন,‘আমি তো একইসঙ্গে রেফারি আর খেলোয়াড়ের ভূমিকা পালন করতে পারি না। তবে মাঝে-মধ্যে এমন মনে হয়,যদি সেটা হতে পারতাম!’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ