রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে থেকেই পরীক্ষা দেবেন ফারুক

news-image

কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে কারাগারে থেকেই পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।ফারুকের আইনজীবী জাহিদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ নির্দেশ দেন।জাহিদুর রহমানকে বলেন, গত ৪ জুলাই ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আদালতের কাছে পরীক্ষার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেছেন।

এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকেও কারাগার থেকে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।
গেলো ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেশ কিছু ঘটনায় শাহবাগ থানায় ১০ এপ্রিল চারটি মামলা করা হয়।

এর মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। আর ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে আরও একটি মামলা করেন।
তবে চার মামলায় আসামিদের নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ