গায়ানা বাংলাদেশের জন্য ‘পয়া’ ভেন্যু

news-image

স্পোর্টস ডেস্ক : গায়ানায় মাশরাফি ম্যাজিকে পাল্টে গেল বাংলাদেশ! সিরিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এই জয়ে মনে পড়ে গেল ২০০৭ বিশ্বকাপ স্মৃতি। এই মাঠেই তো সেবার দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিলো টাইগাররা। সেই দলেও ছিলেন সাকিব, তামিম, মুশফিক ও মাশরাফি।

গায়ানার মাঠ বাংলাদেশের জন্য সত্যিই পয়মন্ত ভেন্যু। অতীত রেকর্ড তাই বলে। ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর গতকাল ওয়েস্ট ইন্ডিজকেও হারাল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সে স্মৃতি থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ ছিলো সফরকারীদের। কিন্তু সফরে দুটি টেস্টে যেভাবে বাংলাদেশ হেরেছে তাতে ওয়ানডে সিরিজের আগে চিন্তার ভাঁজটা গভীরই ছিলো বাংলাদেশের কপালে। তবে সেই ভাঁজ মুছে ফেলার পণ ছিলো অধিনায়ক মাশরাফির। টেস্ট সিরিজে ছিলেন না তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্য ছিলো মাশরাফির।

প্রথমে ব্যাট হাতে ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৩০ ও সাকিব আল হাসানের ৯৭ এবং পরে বল হাতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৭ রানে ৪ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ জয় স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে।

নেতৃত্বে মাশরাফি আছেন বলে হয়তো এমনটা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি যেন এক জাদুর কাঠি। প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়ে আবারো নিজেকে প্রমাণ করলেন ম্যাশ। বল হাতে ৪ উইকেট নিয়ে দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আসলে দুঃস্বপ্নের মতো কাটানো টেস্ট সিরিজের পর দল ডুবে ছিল হতাশায়। দেশে বিসিবি প্রধানের নানা বিতর্কিত মন্তব্যও দলে জন্ম দিয়েছে নানা প্রতিক্রয়া। সব মিলিয়ে মিইয়ে ছিল দল। জাগানোর কাজটি সহজ হওয়ার কথা নয়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার