,

দুর্দান্ত জয়ের পর যা বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে নিরিজের প্রথম ম্যাচে স্বরূপেই দেখা গেল টাইগারদের। একই সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ২৩১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। আর তাতেই ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল মাশরাফি বাহিনী।

এমন দুর্দান্ত জয়ের পর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, দেশের জন্য হৃদয় দিয়ে খেললে জয় পাওয়া কঠিন কিছু নয়। তিনি বলেন, ‘অনেকদিন বল করি না। হাঁটু এখন ঠিক আছে। কাজটা কঠিন, কিন্তু আমি উপভোগ করেছি। খেলাটা দেশের জন্য, তাই আপনাকে হৃদয় দিয়ে খেলতে হবে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

বাংলাদেশ এদিন সাকিবের ৯৭ এবং ম্যাচসেরা তামিমের অপরাজিত ১৩০ রানে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায়। শেষ দিকে মুশফিক ১১ বলে ৩০ রানের ছোট একটি ঝড় তুলে বিদায় নেন।

মাশরাফি বলেন, ‘ব্যাটিং করা কঠিন ছিল। কিন্তু সাকিব এবং তামিম আমাদের পথে রাখে। আর শেষদিকে এগিয়ে দেয় মুশফিক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে