,

তামিম-সাকিব জুটির রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়লেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। রবিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৭ রানের জুটি গড়ার পথে তারা এই রেকর্ড গড়েন।

এর আগে, ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়ে রেকর্ডটি একচ্ছত্র দখলে রেখেছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকী। ৮ বছর পরে এসে সেই রেকর্ডে ভেঙে দিলেন সাকিব ও তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় উইকেটে বাংলাদেশর সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ২০৮ রান। ৯৭ রান করে সাজঘরে ফিরেছেন সাকিব। ৯৫ রান অপরাজিত রয়েছেন তামিম।