‘মেসির বিপক্ষে খেলতে হবে না; এতেই আমি খুশি’

news-image

স্পোর্টস ডেস্ক : তার নাম লিওনেল মেসি। বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক, ফুটবল ইতিহাসে মেসি একজনই। শিরোপা না জিতেও নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। সেই মেসির সঙ্গে একই দলে খেলতে পারা বিশ্বের সকল উঠতি ফুটবলারদের জন্য স্বপ্নের। তার বিপক্ষে খেলাটাও কম গর্বের নয়। তাদেরই একজন সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো ক্লেমো লংলে। তার খুশির অবশ্য আরও একটা কারণ আছে।

চলতি মাসের শুরুতে ৩ কোটি ৬০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ক্যাম্প ন্যুতে এসেছেন এই ডিফেন্ডার। লিওনেল মেসি ও বার্সেলোনার বিপক্ষে আর খেলতে হবে না বলে তার খুশি আর ধরে না। বার্সা টিভিকে লংলে বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুবই খুশি। কারণ এখন আমাকে তার (মেসি) বিপক্ষে খেলতে হবে না।’

ফরাসি এই সেন্টার-ব্যাক মনে করেন, বার্সেলোনার ঐতিহ্য এবং দারুণ সব খেলোয়াড়ের সহযোগিতায় তিনি দ্রুতই মানিয়ে নিতে পারবেন। খেলোয়াড়দের কথা উঠতেই যথারীতি তার মুখে শোনা গেল মেসির স্তুতি, ‘মেসি বিশ্বের সেরা। তিনি সহজেই ম্যাচ নিয়ন্ত্রণ করেন। যে কোনো মুহূর্তে যেখান থেকে চান সেখান থেকেই তিনি গোল করতে পারেন। আপনি যখন দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলবেন, তখন মানিয়ে নেওয়ার ব্যাপারটা কিছুটা হলেও সহজ হয়ে ওঠে।’

লংলা এমন সময়ে বার্সেলোনায় এসেছেন, যখন ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে চলে গেছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ সুপারস্টারের বিপক্ষে খেলার সুযোগ আছে তার। ইতিমধ্যেই বার্সেলোনাকে ভালোবেসে ফেলেছেন তিনি, ‘এখানে প্রতিটি খেলোয়াড়ই শীর্ষ পর্যায়ের। বার্সেলোনা শহরটাও দুর্দান্ত সুন্দর। আর এ কারণেই বার্সায় চুক্তি করলে কেউ কখনই ছেড়ে যেতে চায় না।’

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার