বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরতি ম্যাচে ৩৬ রান করলেন ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক: প্রায় তিনমাস পর অস্ট্রেলিয়ায় ক্রিকেটে ফিরলেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কাণ্ডে ১২ মাসের নির্বাসন প্রাপ্ত ৩১ বছর বয়সী এই তারকা ডারইন স্ট্রাইক লিগের মাঠে নেমেছিলেন।

অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক সিটি সাইক্লোনের হয়ে নর্দার্ন টাইডের বিপক্ষে মারারা ক্রিকেট মাঠে ৫০ ওভারের একটি ম্যাচ খেলেন।

চলতি বছরের মার্চে নির্বাসনের পর এই প্রথম মাঠে নামলেন ওয়ার্নার। স্ট্রাইক লিগের ওই ম্যাচে ওয়ার্নার ৩৬ রান করেন।

ওয়ার্নারের পাশাপাশি একই অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকেও ১২ মাসের জন্য নির্বাসিত করা হয়। এছাড়া ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে এই তিন ক্রিকেটার অভিযুক্ত হন।

নির্বাসনের আওতায় আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার মূল ঘরোয়া প্রতিযোগিতা থাকলেও, এধরনের স্বাধীন লিগে খেলতে কোনও অসুবিধে নেই ত্রয়ীর।