রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসিই আর্জেন্টিনার ফুটবলের আত্মা,আমাদের ওকে দরকার’ বললেন তেভেজ

news-image

স্পোর্টস ডেস্কঃ প্রাক্তন সতীর্থ কার্লোস তেভেজ মেসিকে বলেন ‘‘অবসর নিয়ো না। আর্জেন্টিনার তোমাকে দরকার।জাতীয় দলে তাঁর রাশিয়ায় ভরাডুবির সৌজন্যে বার্সেলোনার মহাতারকা আর কখনও জাতীয় দলের হয়ে খেলবেন না বলে শোনা যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতেই মুখ খুলেছেন তেভেজ।

তিনি আরও বলছেন, ‘‘আমার মনে হয় লিয়োর উচিত নিজেকে নিয়ে আরও বেশি করে ভাবার। ওকে দেখতে হবে, আমাদের ফুটবলের আগামী দিনের পরিকল্পনায় ও খুশি কি না। এটা ঘটনা যে, বার বার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দেশকে চ্যাম্পিয়ন করা খুবই কঠিন।’’

তবু এমন জটিলতার মধ্যেও তাঁর মনে হচ্ছে, ‘‘আমাদের ওকে দরকার। লিয়োই এখন আর্জেন্টিনার ফুটবলের আত্মা। ও-ই আমার দেশের সবার আদর্শ। যতদিন খেলবে ততদিন ওকে বড় দায়িত্ব নিতেও হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘তাই আমি লিয়োকে অনুরোধ করব, মাথা ঠান্ডা করে বিশ্রাম নাও। নিজেকে আগের মতো তরতাজা রাখো। নিশ্চয়ই তুমি পারবে। তোমার সে ক্ষমতা আছে। তাই চেষ্টাটা অন্তত করে যাও। মাঠের সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিছু করার নেই। তোমাকে ছাড়া আমাদের চলবে না।’’

তেভেজের ধারণা, মেসি যাতে জাতীয় দলের হয়েও নিজেকে মেলে ধরতে পারেন তার পর্যাপ্ত ব্যবস্থাই করা হচ্ছে না। ‘‘আমরা শুধু সময় নষ্ট করেছি এত দিন ধরে। এক বারও ভাবিনি, ঠিক কেমন পরিবেশ পেলে ওর খেলতে সুবিধে হবে। এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা,’’ বলেছেন তেভেজ।

এ দিকে হর্হে সাম্পাওলির জায়গায় কে আর্জেন্টিনার কোচ হবেন তা নিয়ে বিশ্ব ফুটবলে এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে বেশ কিছু নাম। পেরুর কোচ রিকার্ডো গারেকা ও কলম্বিয়ার হোসে পেকারম্যানের নাম নিয়ে আলোচনাটা হচ্ছে সব চেয়ে বেশি। এঁদের মধ্যে ২০০৬ বিশ্বকাপে পেকারম্যান কোচ ছিলেন আর্জেন্টিনার। সে বার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন তেভেজ।

তেভেজের ধারণা, এই মুহূর্তের সাম্পাওলির শূন্যস্থান পূরণ করার জন্য যোগ্যতম লোক ৬৮ বছরের পেকারম্যানই। তেভেজ বলেছেন, ‘‘আমার মনে হয় হোসের কোচিংয়েই আমরা সাম্প্রতিক কালে বিশ্বকাপ জয়ের সব চেয়ে কাছাকাছি জায়গায় পৌঁছেছিলাম। সে বার জার্মানিকে হারাতে পারলেই আমরা নিশ্চিত চ্যাম্পিয়ন হতাম। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তাই আর্জেন্টিনা শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে যায়। কিন্তু সে বার আমা সত্যিই চ্যাম্পিয়নের মতো খেলেছিলাম।’’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ