,

ড্যাশিং ওপেনার তামিমের ‘ড্যাশিং’ পুত্র

news-image

এই মুহূর্তে উইন্ডিজ সফরে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। সেখানে থেকেও তার মনটা যেন পড়ে রয়েছে ছোট্ট আরহাম ইকবালের কাছে। একমাত্র সন্তানের ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। জানিয়েছেন, তার মতো ছেলে আরহামও ‘ড্যাশিং’।

শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলে আরহামের একটি ছবি প্রকাশ করেন তামিম। যেখানে আরহাম কালো পাঞ্জাবি-পায়জামা পরে বসে আছে তারই চেয়ারে। মজার ব্যাপার হলো, চোখের সানগ্লাসটা বাবা তামিমের। গলায় রয়েছে স্বর্ণের চেইন আর চোখে-মুখে ফুরফুরে ভাব।সব মিলিয়ে এই ছবিকে ‘ড্যাশিং’ বলেছেন তামিম ইকবাল।

জাতীয় দলের হয়ে উইন্ডিজ সফরে থাকা তামিম ইকবাল এখন প্রস্তুত হচ্ছেন ওয়ানডে সিরিজের জন্য। তার আগে দুই টেস্ট হেরেছে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জুলাই।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস