,

সবচেয়ে দামি ফুটবল ক্লাব ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্থান দখল করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটির মূল্য ৩.১৬ বিলিয়ন পাউন্ড। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবকেও পেছনে ফেলে দিয়েছে তারা।

গত মৌসুমে কোন শিরোপা জেতা হয়নি ‘রেড ডেভিল’দের। লিগ চ্যাম্পিয়ন ও একই শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করে হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু এমন বাজে মৌসুম সত্ত্বেও তাদের ব্র্যান্ডমূল্য ঠিকই ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষে।

তবে সবচেয়ে দামি ক্রীড়া দলের তালিকায় তাদের অবস্থান দুইয়ে। প্রথম স্থানে আছে আমেরিকান ফুটবলের দল ‘ডালাস কাউবয়েজ’, যার মূল্য ৩.৬৭ বিলিয়ন পাউন্ড।

দামি ফুটবল ক্লাবের তালিকায় ২০১৭ সালের ইউরোপা লিগজয়ীরা দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও বার্সার চেয়ে আর্থিক বিচারে সামান্য এগিয়ে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের মূল্য ৩.১৩ বিলিয়ন পাউন্ড এবং তৃতীয় স্থানে থাকা বার্সার মূল্য ৩.১১ বিলিয়ন পাউন্ড।

চতুর্থ স্থানে থাকা বায়ার্ন মিউনিখের মূল্য ২.৩৫ বিলিয়ন পাউন্ড। পঞ্চম স্থানে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মূল্য ১.৮৯ বিলিয়ন পাউন্ড। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের মূল্য ১.৭১ বিলিয়ন পাউন্ড। লন্ডনের আরেক ক্লাব চেলসির মূল্য ১.৫৮ বিলিয়ন পাউন্ড।

সবচেয়ে দামি ১০ ক্রীড়া দলের তালিকা (পাউন্ডের হিসাবে)

১। ডালাস কাউবয়েজ (আমেরিকান ফুটবল)- ৩.৬৭ বিলিয়ন
২। ম্যানচেস্টার ইউনাইটেড (ফুটবল)- ৩.১৬ বিলিয়ন
৩। রিয়াল মাদ্রিদ (ফুটবল)- ৩.১৪ বিলিয়ন
৪। বার্সেলোনা (ফুটবল)- ৩.১১ বিলিয়ন
৫। নিউইয়র্ক ইয়াঙ্কিস (বেসবল)- ৩.০৭ বিলিয়ন
৬। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস (আমেরিকান ফুটবল)- ২.৮৪ বিলিয়ন
৭। নিউইয়র্ক নিকস (বাস্কেটবল)- ২.৭৬ বিলিয়ন
৮। লস অ্যাঞ্জেলস ল্যাকার্স (বাস্কেটবল)- ২.৫৩ বিলিয়ন
৯। নিউইয়র্ক জায়ান্টস (আমেরিকান ফুটবল)- ২.৫৩ বিলিয়ন
১০। গোল্ডেন স্টেট (বাস্কেটবল)- ২.৩৮ বিলিয়ন

৩০। ম্যান সিটি (ফুটবল)- ১.৮৯ বিলিয়ন
৩৯। আর্সেনাল (ফুটবল)- ১.৭১ বিলিয়ন)
৪৬। চেলসি (ফুটবল)- ১.৫৮ বিলিয়ন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে