,

ভাঁজ করা যাবে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশীপ ফোন

news-image

দুর্দান্ত সব বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সী এক্স। হয়তো ২০১৮ সালের আগস্টেই উন্মোচিত হতে পারে এই ফোনটি।

এই ফোনে থাকছে ৭.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন যা সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। তবে ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না গ্যালাক্সী এক্সে। বেশ কয়েকটি সূত্রের দাবি, ১ লক্ষ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনও রকম ক্ষতিগ্রস্ত হবে না।

জানা গিয়েছে, এই ফোনে ৬ জিবি র‍্যাম থাকার কথা। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবির আশেপাশে রাখা হবে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

বেশ কয়েকটি সূত্রের দাবি, কোয়াড কোর প্রসেসর সম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নত মানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেলের। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার। এছাড়া ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে এই ফোনে।

তবে স্যামসাং গ্যালাক্সী এক্সের স্পেসিফিকেশন সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি। ভারতে এই ফোনটির দাম ৩৯,৯৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮ এর আগস্টে স্যামসাং গ্যালাক্সী এক্স উন্মোচিত হতে পারে বলে কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। আবার কিছু মিডিয়া রিপোর্টে জানুয়ারি, ২০১৯ এর দিকে ফোনটি উন্মোচিত হতে পারে আশা প্রকাশ করা হয়েছে। যদিও অফিসিয়ালি এখনও এ বিষয়ে কোনও নির্ধারিত দিন ঘোষিত হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে