রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগদান : অবশেষে মুখ খুললেন রোনালদোর মা

news-image

স্পোর্টস ডেস্ক।। বাসা বদলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদ থেকে পাড়ি জমিয়েছেন তুরিনে। অচেনা দেশের অচেনা লিগে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন। তবে রোনালদোর মা মারিয়া ডলোরেস আভেইরো নাকি মোটেই খুশি হননি ছেলের রিয়াল ছেড়ে জুভেন্তাসে যাওয়া নিয়ে। তিনি নাকি মনে প্রাণে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে রোনালদো যেন ফিরে যান ম্যানচেস্টার ইউনাইটেডেই। এমনই খবর ছড়িয়েছিল, যে রোনালদোর সিদ্ধান্তে তার মা-ই রাজি ছিলেন না।

পর্তুগালে সাংবাদিকদের রোনালদোর মা ডলোরেস পুরো বিষয় খোলসা করে জানিয়েছেন, ‘আমি রোনালদোকে ম্যানচেস্টারে দেখতে চেয়েছিলাম, এটা পুরোপুরি মিথ্যা। এটা মোটেই সত্যি নয়।’ ছেলের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে তিনি জানিয়েছেন, ‘রোনালদোর ক্লাব বাছাইয়ে আমি ভীষণ খুশি। আমাদের কাছে এটা দারুণ মুহূর্ত। আমার ছেলে জুভেন্তাসকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে।’ এখানেই না থেমে তিনি আরও বলেছেন, ‘রোনালদোর কাছে এটা নতুন জীবনের প্রথম অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিয়াল মাদ্রিদে থাকার প্রতিটি মুহূর্ত ও এনজয় করেছে। তবে ওর নতুন চ্যালেঞ্জের প্রয়োজন ছিল।’

পু্ত্রের সঙ্গে মনোমালিন্যের খবর ওড়াতে এর পরে ডলোরেস কিছুক্ষণ পরে আরও একটি ছবি পোস্ট করেন। অ্যালিয়েঞ্জ এরেনায় রোনালদো, জুনিয়র রোনালদো, পুত্রের বান্ধবীর সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘তোমার পাশে এমন গুরুত্বপূর্ণ দিনে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। থ্যাঙ্ক ইউ।’ সোমবারেই জুভেন্তাসে প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোনালদো। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার