,

বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে সেখানে স্বাগতিক দলের সঙ্গে সিরিজ খেলা সে তো বিশাল ব্যপার যে কোন দলের জন্য। আর এই সুযোগটা পেয়ে গেল পাকিস্তান।

২০১৯ বিশ্বকাপ শুরুর মাসে অর্থাৎ মে মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে আর এক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড।

বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড তাদের নতুন সূচি ঘোষণা করে। যেখানে বলা হচ্ছে আগামী বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা।

সূচি অনুযায়ী পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮মে ওভালে। দ্বিতীয় ম্যাচ হবে ১১ তারিখে সাউদাম্পটনে।

তৃতীয় ম্যাচ ১৪ তারিখে ব্রিজটাউনে। চতুর্থ ম্যাচ ১৭ মে নটিংহামে। পঞ্চম ও শেষ ম্যাচ হবে হেডিংলি তে ১৯ মে।

একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচের তারিখ যদিও এখনও জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এই সিরিজের দশ দিন পরই শুরু হবে বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে