,

গুগল ইমেজে ‘ইডিয়ট’ সার্চে ভেসে উঠছে ট্রাম্পের ছবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘মাই আই কিউ ইজ ওয়ান অব দ্য হায়েস্ট, অ্যান্ড ইউ অল নো ইট’, একবার নিজের একটি টুইটে এমনটাই লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গুগলের কেউ বোধ হয় এটা জানেন না! তা না হলে গুগল ইমেজে গিয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিলে বেশির ভাগ ফলাফলের মধ্যে ট্রাম্পের ছবি দেখাবে কেন! হ্যাঁ, মূলত ব্রিটেনের গুগল ব্যবহারকারীদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। খবর আনন্দবাজারের।

‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ প্রকাশিত খবর অনুযায়ী ব্রিটেনের বেশ কয়েকটি ব্লগেও ট্রাম্পের ছবির ওপর মাউসের কারসর নিয়ে গেলে ‘ইডিয়ট’ লেখাটি দেখা যাচ্ছে।

‘গ্রিন ডে ২০০৪ সং’ নামে একটি প্রবন্ধেও ট্রাম্পের ছবির ওপরে কারসার নিয়ে গেলে ‘ইডিয়ট’ শব্দটি দেখাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। ‘দ্য নিউ ইয়র্কার, পপসুগার ও অফিসিয়াল চার্ট-সহ প্রত্যেকটি জায়গায় হেডলাইনে ‘আমেরিকান ইডিয়ট’ লেখা এবং রয়েছে ট্রাম্পের ছবিও।

সার্চ রেজাল্টে প্রথমেই এরকম আসার কারণ হিসেবে বলা হয়েছে, নির্দিষ্ট এই শব্দটিকে বেশ কিছু ছবিতে ‘মেটা-ট্যাগ’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু মানুষ ট্রাম্পের ছবি আপলোড করেছেন, ছবিগুলো সেভ করা হয়েছিল ‘ইডিয়ট’ নামে!

ট্রাম্পের সফর নিয়ে লন্ডনে প্রতিবাদ সমাবেশ সম্পর্কে তিনি বলেন, পরবর্তীতে তিনি লন্ডন নাও যেতে পারেন। কোথাও ‘আনওয়েলকামড’ হলে তিনি যেতে বাধ্য নন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে