রুটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে সিরিজ শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারত। বিপরীতে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। হেডিংলির ওয়ানডেতে জো রুটের হার না সেঞ্চুরিতে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংলিশরা।

ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা স্কোরে যোগ করতে পারে ২৫৬ রান। জবাবে রুটের অপরাজিত ১০০ ও অধিনায়ক এউইন মরগানের হার না মান ৮৮ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ওপেনিংয়ের ব্যর্থতা ভুগিয়েছে ভারতকে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া রোহিত শর্মা পুরোপুরি ব্যর্থ। ১৮ বলে করেছেন মাত্র ২ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান অবশ্য জ্বলে উঠেছিলেন, কিন্তু দুঃখজনক রান আউটে ‘মৃত্যু’ ঘটে তার সম্ভাবনাময় ইনিংসটির। ৪৪ রান করে ফিরে যান তিনি প্যাভিলিয়নে।

তবে দাঁড়িয়ে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফসেঞ্চুরিতে বড় স্কোরের স্বপ্ন দেখে সফরকারীরা। দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। মাত্র ৪৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি, তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ ও সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের চেয়ে ১১ ইনিংস কম খেলে। ডি ভিলিয়ার্সের ৬০ ইনিংস ছিল আগের দ্রুততম।

আদিল রশিদের বলে কোহলি বোল্ড হওয়ার আগে এই স্পিনারের শিকার হয়েই প্যাভিলিয়নে ফেরেন দিনেশ কার্তিক। চমৎকার শুরু করেও ২২ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি। সুরেশ রায়না পুরোপুরি ব্যর্থ (১)। চেষ্টা চালিয়ে গেছেন অবশ্য মহেন্দ্র সিং ধোনি। ৬৬ বলে তার ৪২ রানের ইনিংসটি ভারতের স্কোর বাড়াতে সাহায্য করেছে। এরপর হার্দিক পান্ডিয়া (২১), ভুবনেশ্বর কুমার (২১) ও শারদুল ঠাকুরের (২২*) ইনিংসের ওপর ভর দিয়ে ২৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস।

বোলিংয়ে চমৎকার দিন কাটিয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ, দুজনই পেয়েছেন ৩টি করে উইকেট।

২৫৭ লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটি থেকে স্বাগতিকরা পায় ৪৩ রান। জনি বেয়ারস্টোর আউটে ভাঙে উদ্বোধনী জুটি। মাত্র ১৩ বলে ঝড়ো ব্যাটিংয়ে বেয়ারস্টো করে যান ৩০ রান। আরেক ওপেনার জেমস ভিঞ্চও বেশিক্ষণ টিকতে পারেননি, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ২৭ রানে। এরপরই শুরু জো রুট ও এউইন মরগানের ব্যাটিং জাদু।

তৃতীয় উইকেটে তাদের অবিছিন্ন ১৮৬ রানের ‍জুটিতে সহজ জয় পায় ইংলিশরা। আগের ম্যাচের ফর্ম হেডিংলিতেও ধরে রেখেছেন রুট, টানা দু্ই ওয়ানডে শতকের দেখা পেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০০ রানে। ১২০ বলের ইনিংসটি সাজান তিনি ১০ বাউন্ডারিতে। অধিনায়ক মরগান তার হার না মানা ৮৮ রানের ইনিংসে খেলেছেন ৯ বাউন্ডারি ও এক ছক্কা। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার