শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়
জাতীয় দলের আদলে গড়া সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শ্বাসরুদ্ধকর প্রথম আন-অফিশিয়াল একদিনের ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী অধিনায়কের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে গিয়ে ২ রানে পরাজিত হয় শ্রীলঙ্কা ‘এ’ দল। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
স্কোরকার্ড-
বাংলাদেশ ‘এ’ দল: ২৮০/৭ (৫০ ওভার)
সৌম্য ২৪ (৩৪), মিজানুর ৬৭ (১০৭), জাকির ১৮(২৬), ফজলে ৫৯(৬৩), মিঠুন ৪৪(৪৪), আরিফুল ৪৭ (২২), আল-আমিন ৮(৩)*, সানজামুল ১(০) এবং নাইম হাসান ১(১)*।
শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৭৮/৯ (৫০ ওভার)
থিরিমান্নে ২৯, জয়সুরিয়া ২০, থারাঙ্গা ১০, শানাকা ৭৮, প্রিয়ঞ্জন ৪২, পেরেরা ২০, মাদুশঙ্কা ২১*; খালেদ ৩/৭২, শরিফুল ৩/৫৪, আরিফুল ২/৪২
ফলাফল: বাংলাদেশ ‘এ’ দল ২ রানের ব্যবধানে বিজয়ী।
সিরিজ: বাংলাদেশ ১-০ শ্রীলঙ্কা।











