,

বল টেম্পারিং: হাথুরু-চান্ডিমাল নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ে জড়িত থাকার দায়ে শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে, দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা ২টেস্ট ও ৪ ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ।

সোমবার ১৬ জুলাই, এই ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

এর আগে গত ১২ জুলাই (বৃহস্পতিবার) একই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হাথুরুসিংহে, চান্ডিমাল ও দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা। এবার আইসিসি জানিয়েছে, ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি এই তিন জনের নামের পাশে যোগ হয়েছে ৬টি করে ডেমিরেট পয়েন্ট।

গত মাসে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল চান্দিমালের। যে কারণে প্রাথমিকভাবে ৫ রান জরিমানা করলেও অভিযোগ প্রমাণিত হওয়ায় পর সিরিজের শেষ ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন চান্ডিমাল। এছাড়াও জরিমানা হিসেবে তার ম্যাচ ফি’র পুরোটাই কেটে রাখা হয়েছিল। এরপর সেই শাস্তি বাড়িয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজে তিনজনকেই নিষিদ্ধ করেছিল আইসিসি।

উইন্ডিজদের বিপক্ষে শাস্তি পাওয়ার (৫ রান) পর সেই ম্যাচে বিরোধে জড়িয়েছিল লঙ্কানরা। যে কারণে শাস্তি দেওয়ার পর প্রায় ২ ঘণ্টা মাঠের বাইরে ছিল তারা। অখেলোয়াড়সুলভ এমন আচরণের কারণে ‘লেভেল তিন’ এর অপরাধের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি।

হাথুরুসিংহে, চান্ডিমাল ও দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহার অনুপস্থিতিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে লঙ্কানরা। গলে প্রথম টেস্ট শুরু হয়েছে ১২ জুলাই। এরপর ২০ জুলাইয়ে শুরু হবে কলম্বো টেস্ট। সেখানেও থাকবেন না তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর