,

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বস্তির খবর মিললো। ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগার দলপিত মাশরাফি বিন মুর্ত্তজা। স্ত্রী সুমনা হক সুমির শারিরীক অবস্থা আগের চেয়ে সন্তোষজনক হওয়ায় তিনি ক্যারিবীয় সফরে যাওয়ার মনোস্থির করেছেন।

সবকিছু ঠিক থাকলে সোমবার (১৬ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সযোগে তিনি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

রোববার (১৫ জুলাই) মাশরাফির ঘণিষ্ঠ সুত্র থেকে বিষয়টি বাংলানিউজ নিশ্চিত হয়েছে।

মাশরাফি পত্নী সুমনা হক সুমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ। আচমকা অসুস্থতা বেড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অপেক্ষায় ছিলেন অসুস্থ স্ত্রীর শারিরীক অবস্থার উন্নতি হয় কী না! ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অংশগ্রহন অনেকটাই অনিশ্চিয়তার মুখে পড়ে।

অবশেষে নিশ্চিত হলো মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সফর।

আগামি ২২ জুলাই গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেইন্ট কিটসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে