,

কাতারের কাছে বিশ্বকাপের দায়িত্ব হস্তান্তর করলো রাশিয়া

news-image

কাতার প্রতিনিধি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমেই ‘কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২’ এর গণনা শুরু হয়ে গেলো।

রাশিয়া বিশ্বকাপের অন্যসব স্মরণীয় ঘটনার মতো এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানও স্বাক্ষী হয়ে রইলো এক অনন্য ঘটনা হিসেবে। এই অনুষ্ঠানে আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ ফুটবল বিশ্বকাপের দায়িত্ব তুলে দিলো অন্যতম ছোট একটি দেশের কাছে।

রাশিয়া বিশ্বকাপ পুরোপুরিভাবে শেষ হবার কয়েক ঘণ্টা আগেই ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জিয়ান্নি ইনফান্তিনো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বের দারুণ এই খেলার সমর্থকদের জন্য আমরা যা করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। আমাদের, সর্বোপরি রাশিয়ার সুযোগ হয়েছে ফুটবল, পুরো ফুটবল বিশ্ব ও বিশ্ব থেকে আসা এর সমর্থকদের সাথে গভীর যোগাযোগ তৈরি করার।

কাতারকে সহযোগিতা ও শুভকামনা জানিয়ে পুতিন বিশ্বকাপের ‘অফিসিয়াল বল’ তুলে দেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর হাতে। পরে ইনফান্তিনো সেই বল তুলে দেন কাতারের আমির শেখ তামিমের হাতে।

কাতারের আমির দায়িত্ব বুঝে নেয়ার পর বলেন, কাতার তার পূর্ণ সামর্থ্য কাজে লাগাবে, যেনো সকল প্রতিকূলতা দূর করে পুরো বিশ্বকে আমরা একটি সফল ও দারুণ বিশ্বকাপ আসর উপহার দিতে পারি।

একই সাথে কাতারের আমির পুতিনকে সুন্দরভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে