,

ফাইনালের আগে কী বার্তা দিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

news-image

শেষ ষোলো থেকেই মদ্রিচ-রাকিটিচদের সঙ্গী কোলিন্ডা গ্র্যাবার কিটারোভিচ। ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই জাতীয় দলের জার্সি গায়ে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জুগিয়েছেন দলকে। জয়ের পর ড্রেসিংরুমে গিয়েও উদযাপনে মেতেছেন কোচ-খেলোয়াড়দের সঙ্গে। ব্যতিক্রম হচ্ছে না ফাইনাল ম্যাচেও।

১৫ জুলাই, রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এই ম্যাচে গ্যালারিতে দেখা যাবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টকে।

বহুল প্রতীক্ষিত সেই ম্যাচের আগে এক ভিডিওবার্তায় দলের জন্য দেশবাসীকে উল্লাস করার আহ্বান জানিয়েছেন আলোচিত এই প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘আজকে রাতে ক্রোয়েশিয়ার জন্যে সবাই উল্লাস করো। আমরা সেই অপেক্ষায় মুখিয়ে আছি। ধন্যবাদ রাশিয়া, আমরা আসছি।’

ভিডিওতে আয়োজক রাশিয়ার আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। বিমানে ভ্রমণের সময় বানানো ওই ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘ক্রোয়েশিয়ার ভক্তদের পক্ষ থেকে রাশিয়ার আতিথেয়তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আয়োজক হিসেবে তোমাদের তুলনা নেই।’

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই দুর্দান্ত জয় তুলে নেয় তারা। আর্জেন্টিনা, নাইজেরিয়া ও শেষ ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন মদ্রিচ-মানজুকিচরা। শেষ ষোলোয় ডেনমার্ক, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়া ও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় তারা।

এর আগে বিশ্বকাপের প্রথম মিশনেই সেমিফাইনালে ওঠা ক্রোয়েশিয়া সেবার ফ্রান্স বাধায় আটকে গিয়েছিল। ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা। এবারের ফাইনালে সেই ফ্রান্সই তাদের প্রতিপক্ষ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে