,

আসিফের নায়িকা মাহি

news-image

বিনোদন ডেস্ক:
সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তার সিনেমায় আসার খবর জানা গেছে গতকাল শনিবার। অবশেষ জানা গেল এই সিনেমায় আসিফ আকবরের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করছেন চলতি প্রজন্মের নির্মাতা সৈকত নাসির। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

আসিফ অভিনীত এই সিনেমার নাম ‘ভিআইপি’। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা। এরপর থেকে আসিফ ভক্তদের মাঝে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। ছবিতে আসিফের নায়িকা কে হতে যাচ্ছেন, এ বিষয় নিয়ে কৌতুহল তৈরি হয়। জয়া আহসান ও মাহিয়া মাহি থেকে যে কোন একজনকে নেয়ার কথা জানান নির্মাতা। অবশেষে ঠিক আসিফের নায়িকা হচ্ছেন মাহি।

এ বিষয়ে আসিফ বলেন, ‘মাহি এ ছবির নায়িকা হতে যাচ্ছে। এরই মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমার বিশ্বাস ভালো কিছু হতে চলেছে। সিনেমায় অভিনয় প্রসঙ্গে আসিফের ভাষ্য, আসলে সৈকত নাসির অনেক মেধাবি নির্মাতা। তার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর গল্পটাও ভালো লেগে যায়। আর নির্মাতাই আমাকে অনুপ্রানিত করেছে ছবিটি করার ব্যাপারে।’

অ্যাকশন থ্রিলারভিত্তিক ‘ভিআইপি’ শীর্ষক সিনেমার গল্প ও চিত্রনাট্য করছেন আসাদ জামান ও সৈকত নাসির। বড় বাজেটের এ সিনেমার দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা ২০ মিনিট। আগামী ঈদের পরপরই ছবির শুটিং শুরু হবে। ওয়েবের পাশাপাশি ছবিটি বড় পর্দায় মুক্তির কথাও জানিয়েছেন সৈকত নাসির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে