,

মেসি কী বাংলাদেশে আসছেন?

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তেজনা এখনো শেষ হয়নি। এরই মাঝে বিশ্বকাপ থেকে বেশ আগেভাগেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। দেশটির অনেক বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নেওয়ায় আর্জেন্টিনার অনেক সমর্থকই ভেঙে পড়েন। তবে মন প্রফুল্ল হয়েছিল যখন চাউর হয়েছিল, বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি!

দেশের কয়েকটি অনলাইন পোর্টালে খবর এসেছিল, আগামী ২২ জুলাই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন তিনি। তবে আর্জেন্টাইন ভক্তদের হতাশ করে সেই খবর বানোয়াট, ভিত্তিহীন ও সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশে ইউনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক এএম সাকিল ফয়েজুল্লাহ। তিনি বলেন, মেসির এদেশে আসার খবর পুরোপুরি ভিত্তিহীন, গুঞ্জন মাত্র। তার আসার কোনো সম্ভাবনাই নেই।

ফয়েজুল্লাহ বলেন, এ খবর শোনার পর আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে যোগাযোগ করেছি। সেদেশের ইউনিসেফ অফিসেও যোগাযোগ করেছি। তবে মেসির বাংলাদেশে আসার ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পায়নি।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে বাংলাদেশে আসে আর্জেন্টিনা। ওই বছরের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই মাঠ মাতিয়েছিলেন মেসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে