,

বিশ্বকাপ বাছাইয়ে আইরিশদের হারিয়ে চ্যাম্পিয়ন সালামারা

news-image

স্পোর্টস ডেস্ক।। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়নও হয়েছে তারা। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।

আইরিশ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন বাংলাদেশের নারীরা। বাংলাদেশের পক্ষে দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান শুরুটা ভালো করেন। মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করেন এই দুজন। ৩টি চারের মারে ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন শামীমা। এরপর দ্বিতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৫২ রান যোগ করেন আয়েশা ও ফারজানা হক।

এরপর বাংলাদেশের পক্ষে আয়েশা সংগ্রহ করেন ৪৬ রান এবং ফারজানা করেন ১৭ রান। আয়েশা তার ৪৬ রানের মধ্যে ৫ চার ও ২ ছক্কার মাধ্যমে ৪২ রান সংগ্রহ করেন। তবে শেষের ৮ ওভারে মাত্র ৪২ রান যোগ করতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ হয় ১২২ রান। এরপর ১২৩ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় আইরিশরা। বোলারদের মধ্যেও উজ্জ্বলতম ছিলেন পান্না ঘোষ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরু থেকেই জড়িয়ে আছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন।

এবার বড় মঞ্চে ছড়ালেন আলো। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ফাইনালে এই পেসার নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট! আজকের খেলায় তৃতীয় ওভারে দলকে প্রথম উইকেট এনে দেন পেসার জাহানারা আলম। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আরেক পেসার পান্না ঘোষ এক ওভারেই নেন দুই উইকেট। লড়াইয়ের চেষ্টা করেছিলেন গ্যাবি লুইস। তাকে ২৬ রানে ফেরান রুমানা আহমেদ। নাহিদা আক্তার ও রুমানার স্পিনে দ্বাদশ ওভারে ৫৪ রানেই আয়ারল্যান্ড হারায় ৬ উইকেট।

উল্লেখ্য, কদিন আগেই আয়ারল্যান্ডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আইরিশ মেয়েদের সঙ্গে তবু বাকি ছিল কিছু হিসেব চুকানোর। গত বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে হারতে হয়েছিল তাদের কাছেই। এবার সেটির শোধ তুলল বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতল আইরিশদের হারিয়েই।

উভয় দলের সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৯ (শামিমা ১৬, আয়েশা ৪৬, ফারজানা ১৭, নিগার ৫, সানজিদা ০, রুমানা ১, ফাহিমা ৫, জাহানারা ১২*, সালমা ৭, পান্না ০, নাহিদা ১*; ইসোবেল ০/১৬, রিচার্ডসন ০/১৬, ম্যাটকাল্ফ ২/২৪, ও’রাইলি ৪/২৮, গার্থ ০/১৮, ডেলানি ১/১৯)।

আয়ারল্যান্ড: ১৯.৪ ওভারে ৯৭ (লুইস ২৬, রিচার্ডসন ২৩, শিলিংটন ১৪, ; জাহানারা ৩-০-১২-১, সালমা ৪-০-২৪-০, পান্না ৪-০-১৬-৫, নাহিদা ৩.৪-০-১৫-২, রুমানা ৩-১-১৪-২, ফাহিমা ১-০-১৩-০)। প্লেয়ার অব দা ম্যাচ পান্না ঘোষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে