রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশও খেলতে পারে: দ্রগবা

news-image

স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে ছোট দলগুলোর কাছে নিয়মিত ধরা খেয়েছে বড় দলগুলো। বেশ আগেভাগেই বিদায় নিয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিল। চলতি বিশ্বকাপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখন ছোট বড় বলতে কোনো দল নেই, সবাই সমান।

সেই পরিপ্রেক্ষিতে আইভরিকোস্টের সাবেক তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা বললেন, ফুটবলের সর্বোচ্চ আসরে বাংলাদেশও খেলতে পারে। দলটির খেলোয়াড়েরাও বিশ্বের বড় লিগ মাতাতে পারে।

এবারের বিশ্বকাপে যত অঘটন ঘটেছে তার মধ্যে অন্যতম জার্মানি ও স্পেনের বিদায়। দক্ষিণ কোরিয়ার কাছে ধরাশায়ী হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে হট ফেভারিট জার্মানরা। আর দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার বিপক্ষে হেরে বিদায়ঘণ্টা বেজেছে স্প্যানিশদের।

দ্রগবা বলছেন, আমার দেখা এটি একটি চমকপ্রদ বিশ্বকাপ। এতে আমরা দেখেছি, এখন ছোট বড় বলতে কোনো দল নেই। আগামীতে ফুটবলের বিশ্ব আসরে বাংলাদেশের মতো দলও আসতে পারে।

বিশ্বকাপে ছোট দল তথা দলগুলোর খেলোয়াড়দের ভালো খেলার নেপথ্যে উন্মুক্ত-সীমান্ত নীতি। এ কারণেই ছোট দলগুলোর খেলোয়াড়েরা বিশ্বের জনপ্রিয় লিগে খেলার সুযোগ পাচ্ছেন। এতে বড় দলের তারকাদের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটছে। একসঙ্গে ওঠা-বসায় ওদের খেলার মান বাড়ছে।

চেলসির সাবেক তারকা বলেন, রাশিয়ায় যা দেখা যাচ্ছে, তাতে এখন যেকোনো দল বিশ্বকাপ জিততে পারে। উন্মুক্ত-সীমান্ত নীতি অবলম্বন করে বাংলাদেশও উপকৃত হতে পারে। তারা বিশ্বের যেকোনো জনপ্রিয় লিগে খেলতে পারে। বড় দলগুলোর সঙ্গে তাদের যে ফারাক তা কমিয়ে আনতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ