,

কে জিতবে শিরোপা? (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের শুরুতে শাহীনের করা সকল ভবিষ্যদ্বাণী হয়েছিলো ভুল। সে যে দেশকে জয়ী বলে ঘোষণা করত, সে দেশই হারত।দুবাইয়ের এই উট তাই হয়ে গিয়েছিল ‘ফুটবল কুফা’। তবে নক-আউট পর্ব থেকে শাহীন যা বলছেন, তাই হচ্ছে। এবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যকার রবিবারের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে শাহিন। সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ঘোষণা করেছে প্রথমবারের মতো ফাইনালে ওঠ ক্রোয়েশিয়াকে।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলতে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হার, স্পেন হারবে রাশিয়ার কাছে, পর্তুগালকে বিদায় দিবে উরুগুয়ে, বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ শেষ করবে ব্রাজিল- এসব ভবিষ্যদ্বাণী করে আলোচনায় চলে আসে শাহীন। ফাইনালকে সামনে রেখে যথারীতি সেই আগের নিয়মে শাহিনের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়।

বিশ্বকাপের শেষ ম্যাচ উপলক্ষে এবার শাহীন বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। শাহীনের করা বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যদ্বাণী যদি সঠিক হয়, অক্টোপাস পলের মত জনপ্রিয় হতে যাবে সে। কারণ ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলো পল। সেই পলের কথা আজও মনে রেখেছে ফুটবলপ্রেমীরা।

উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে শিরোপার আরও কাছে ক্রোয়েশিয়া। অপরদিকে, বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ফ্রান্স। চলতি বিশ্বকাপের ‘অফিসিয়া জ্যোতিষী’ বিড়াল একিলিস নিজের মান রাখতে পারেনি। তাকে টপকে সঠিক ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিচ্ছে শাহিন নামের সেই উট।

দেখুন ভিডিও :

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে